জাতিসংঘে ইরানের মিশন: ভুক্তভোগী ও আগ্রাসীর ভূমিকা বদলে গেছে
-
জাতিসংঘে ইরানের মিশন
পার্সটুডে- জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভুক্তভোগী ও আগ্রাসীর ভূমিকা বদলে গেছে।
পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মিশনের অফিসিয়াল পেজ এক্স-এ একটি বার্তায় লেখা হয়েছে: ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সবসময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পূর্ণ তত্ত্বাবধানে রয়েছে এবং ইরানের এক গ্রাম পারমাণবিক উপাদান অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো খবর নেই।
ইরানের মিশন আরও যোগ করেছে: যুক্তরাষ্ট্র এনপিটি পর্যালোচনা সম্মেলনের অপব্যবহার করেছে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে নিজেদের ও তাদের মিত্রদের আইন লঙ্ঘন থেকে মনোযোগ সরানোর জন্য ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে একটি হুমকি হিসেবে চিত্রিত করেছে।
নোটটিতে আরও বলা হয়েছে: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক এবং পরিচালনা পর্ষদ ইরানের বিরুদ্ধে অবৈধ হামলার নিন্দা তো করেইনি, বরং দুঃখজনকভাবে তারা এমন পদক্ষেপ নিয়েছে যা ভুক্তভোগী ও আক্রমণকারীর ভূমিকা পাল্টে দিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন