শত্রুদেরকে হতবাক করে দেয়ার পরিকল্পনা করা হয়েছে: জেনারেল আসাদি
https://parstoday.ir/bn/news/iran-i159056-শত্রুদেরকে_হতবাক_করে_দেয়ার_পরিকল্পনা_করা_হয়েছে_জেনারেল_আসাদি
পার্সটুডে- খাতাম আল-আম্বিয়া (আঃ) সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর ঘোষণা করেছেন যে, শত্রুদের সম্ভাব্য যুদ্ধংদেহী মনোভাব মোকাবেলায় আকস্মিক পদক্ষেপ নেওয়া হবে।
(last modified 2026-05-02T09:30:25+00:00 )
মে ০২, ২০২৬ ১৫:২৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি

পার্সটুডে- খাতাম আল-আম্বিয়া (আঃ) সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর ঘোষণা করেছেন যে, শত্রুদের সম্ভাব্য যুদ্ধংদেহী মনোভাব মোকাবেলায় আকস্মিক পদক্ষেপ নেওয়া হবে।

পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতাম আল- আম্বিয়া (আঃ) সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এক সাক্ষাৎকারে আঞ্চলিক ঘটনাবলী এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য উত্তেজনা ও সংঘাতের বিষয়টি বিশ্লেষণ করে বলেছেন: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মেনে চলে না। মার্কিন কর্মকর্তাদের কার্যকলাপ ও বিবৃতিগুলো মূলত গণমাধ্যম-কেন্দ্রিক, প্রথমত তেলের দামের পতন রোধ করা এবং দ্বিতীয়ত নিজেদের তৈরি করা সংকট থেকে বেরিয়ে আসা।

কমান্ডার আসাদি বলেছেন: সামরিক বাহিনীর মূল্যায়ন হলো, আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযান চালাক বা না চালাক, তারা ফাঁদে পড়েছে এবং তাদের বেরোনোর ​​কোনো পথ নেই। আমাদের শহীদ ইমাম আলী খামেনেয়ি যেমনটি বলেছিলেন, ইসরায়েলি শাসনব্যবস্থা আল-আকসা ঝড়ের আগের মতো আর কখনো হবে না, তেমনি আমেরিকার পরিস্থিতিও ইরানের ওপর হামলার আগের আমেরিকায় আর কখনো ফিরবে না। বিশ্ব আমেরিকা সম্পর্কে সত্যটা জেনে গেছে এবং এখন, এটি যতই খারাপ হোক না কেন, আর সেই আমেরিকা নেই যাকে অনেকে ভয় পেত।

খাতাম আল- আম্বিয়া (আ.)-এর কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর আমেরিকানদের যেকোনো নতুন দুঃসাহসিকতা ও মূর্খতার জবাবে ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া সম্পর্কে আরও বলেন: আমরা যেকোনো প্রতিকূল পদক্ষেপের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত।

শত্রুর জন্য আশ্চর্যজনক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন: সংশ্লিষ্ট কর্মকর্তারা যেমনটি বলেছেন, শত্রুদের যুদ্ধের জন্য নতুন করে উস্কানির মোকাবিলায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যা তাদের কল্পনারও বাইরে।#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন