হরমুজ প্রণালীর ধারে কাছেও আসবেন না: যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i159130-হরমুজ_প্রণালীর_ধারে_কাছেও_আসবেন_না_যুক্তরাষ্ট্রকে_ইরানের_হুঁশিয়ারি
পার্সটুডে– ইরানের খাতামুল আম্বিয়া (স.) কেন্দ্রীয় ঘাঁটির কমান্ডার এক বার্তায় হরমুজ প্রণালীর ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে এই প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হতে হবে।
(last modified 2026-05-04T11:15:21+00:00 )
মে ০৪, ২০২৬ ১৮:০২ Asia/Dhaka
  • আব্দুল্লাহি
    আব্দুল্লাহি

পার্সটুডে– ইরানের খাতামুল আম্বিয়া (স.) কেন্দ্রীয় ঘাঁটির কমান্ডার এক বার্তায় হরমুজ প্রণালীর ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে এই প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হতে হবে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি জোর দিয়ে বলেন, অপরাধী নেতৃত্ব এবং আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী নিশ্চয়ই বুঝতে পেরেছে যে, প্রতিরোধী ও সাহসী ইরানি জাতি সদাপ্রস্তুত এবং শক্তিশালী সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই বাস্তবে প্রমাণ করেছে যে, হুমকি ও আগ্রাসনের জবাবে তারা কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী প্রতিক্রিয়া দেখাতে সক্ষম।

তিনি বলেন, আমরা সর্বশক্তি দিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখব এবং দৃঢ়ভাবে তা পরিচালনা করব। সব বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারকে জানানো হচ্ছে, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া কোনো ধরনের চলাচলের চেষ্টা থেকে বিরত থাকুন, যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়।

মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন- যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর ধারে কাছে আসার বা প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর আক্রমণ চালানো হবে।

তিনি আরও বলেন, দুষ্টু আমেরিকার সমর্থকরা সতর্ক থাকুন যাতে অপূরণীয় অনুতাপের মুখে পড়তে না হয়। কারণ বর্তমান পরিস্থিতি বিঘ্নিত করার জন্য মার্কিন আগ্রাসী পদক্ষেপ কেবল পরিস্থিতিকে আরও জটিল করবে এবং এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে।#

পার্সটুডে/এস এ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন