হরমুজ প্রণালীর নতুন সমীকরণ স্থিতিশীল হচ্ছে: ইরানের সংসদ স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i159160-হরমুজ_প্রণালীর_নতুন_সমীকরণ_স্থিতিশীল_হচ্ছে_ইরানের_সংসদ_স্পিকার
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার এক বার্তায় লিখেছেন, বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়; অথচ আমরা এখনো শুরুই করিনি; তাদের ক্ষতিকর প্রভাব কমে যাবে।
(last modified 2026-05-05T09:48:53+00:00 )
মে ০৫, ২০২৬ ১৬:৩১ Asia/Dhaka
  • মোহাম্মদ বাকের কলিবফ
    মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার এক বার্তায় লিখেছেন, বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়; অথচ আমরা এখনো শুরুই করিনি; তাদের ক্ষতিকর প্রভাব কমে যাবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, হরমুজ প্রণালীর নতুন সমীকরণ ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন ও অবরোধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নৌ চলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে; তবে তাদের ক্ষতিকর প্রভাব কমে যাবে।

কলিবফ জোর দিয়ে বলেন, আমরা ভালো করেই জানি যে বর্তমান পরিস্থিতির স্থায়িত্ব যুক্তরাষ্ট্রের জন্য সহ্য করা কঠিন; অথচ আমরা এখনো কার্যত শুরুই করিনি।

এর আগে, মার্কিন আগ্রাসী বাহিনী ওমানের উপকূলের খাসাব এলাকা থেকে ইরানের উপকূলের দিকে যাত্রারত সাধারণ মানুষের পণ্যবাহী ২টি ছোট নৌকায় হামলা ও গুলি চালায়। এতে নৌকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং ৫ জন বেসামরিক আরোহী নিহত হন। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাব দিতে হবে।#

পার্সটুডে/এস এ/৫