তেহরান-ওয়াশিংটন সম্ভাব্য সমঝোতা সম্পর্কে মার্কিন দাবি প্রত্যাখ্যান করল ইরান
-
কলিবফ
পার্সটুডে- ইরানের পার্লামেন্ট স্পিকার তেহরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে প্রচারিত মার্কিন গণমাধ্যমের দাবিকে বিভ্রান্তিকর প্রচারণা বলে অভিহিত করেছেন।
ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ সাম্প্রতিক সেইসব প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা হতে যাচ্ছে। তিনি এসব খবরকে বিভ্রান্তিকর এবং যুক্তরাষ্ট্র থেকে বারবার ছড়ানো ভুয়া প্রচারণার অংশ বলে বর্ণনা করেন।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাকের কলিবফ এ ধরনের একটি সমঝোতা নিয়ে মার্কিনভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত খবরের প্রতি ইঙ্গিত করে ব্যঙ্গাত্মকভাবে এটিকে “অপারেশন ফক্সিওস” বলে বর্ণনা করেন।
তিনি এই ইঙ্গিত দেন যে, এ ধরনের প্রতিবেদন প্রচার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম কাভারেজের একটি নিয়মিত ধরণ, বিশেষ করে অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত গল্পগুলো, যেগুলোকে ইরানি কর্মকর্তারা বারবার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন এবং পরবর্তীতে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে।
কলিবফ আরও বলেন, এই “মনস্তাত্ত্বিক অপারেশন” এসেছে “অপারেশন ‘ট্রাস্ট মি ব্রো’ ব্যর্থ হওয়ার পর,” যা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ উদ্দেশ্যের ব্যর্থতার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইরানে হামলা চালায়। এরপর ৭ এপ্রিল ট্রাম্প একতরফাভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যখন ইরান অন্তত ১০০ দফা প্রতিশোধমূলক ও সফল পাল্টা হামলা চালিয়ে এই আক্রমণের জবাব দেয়। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ইরান আগ্রাসী শত্রু ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং পরে ওয়াশিংটন পক্ষ থেকে আরোপিত অবৈধ নৌ অবরোধের পর জলপথে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।
পার্সটুডে/এসএ/৭