আলোচনা মানে তর্ক, নির্দেশনা, ব্ল্যাকমেল বা জবরদস্তি নয়: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা লিখেছেন, চাপ ও হুমকির সাথে আলোচনার কোনো সম্পর্ক নেই।
পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি তার ওই বার্তায় লিখেছেন, আলোচনায় বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বাস্তব ও সৎ প্রচেষ্টা প্রয়োজন। সুতরাং, আলোচনার জন্য আন্তরিকতা ও সদিচ্ছা দরকার। আলোচনা মানে তর্ক, নির্দেশনা, ব্ল্যাকমেল বা জবরদস্তি নয়।
এদিকে, ইরানের প্রতিক্রিয়ার বিষয়বস্তু সম্পর্কে কিছু গণমাধ্যমের দাবি ও জল্পনা প্রত্যাখ্যান করে বাকায়ি জোর দিয়ে বলেছেন: ইরানের প্রতিক্রিয়া এখনও উপস্থাপন করা হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় পরিচালিত কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, একজন পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হচ্ছে এবং দেয়া নেয়া এসব বার্তা খতিয়ে দেখা হচ্ছে।
বাকায়ি স্পষ্ট করে বলেছেন, তেহরানের দেয়া ১৪-দফা প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামতের প্রতি ইরানের প্রতিক্রিয়া এখনো পাকিস্তানি পক্ষের কাছে অবহিত করা হয়নি।#
পার্সটুডে/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন