ইরাকের সরকার ও জনগণের পাশে থাকবে ইরান: মাসুদ পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159416-ইরাকের_সরকার_ও_জনগণের_পাশে_থাকবে_ইরান_মাসুদ_পেজেশকিয়ান
পার্সটুডে-মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই উন্নয়ন, সমৃদ্ধি ও নিরাপত্তা সুদৃঢ় করার পথে ইরাকের সরকার ও জনগণের পাশে থাকবে।
(last modified 2026-05-15T13:44:46+00:00 )
মে ১৫, ২০২৬ ১৯:৪১ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে-মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই উন্নয়ন, সমৃদ্ধি ও নিরাপত্তা সুদৃঢ় করার পথে ইরাকের সরকার ও জনগণের পাশে থাকবে।

ইরনা'র বরাতে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরবি ভাষায় দেওয়া এক বার্তায় ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি ফালিহ-আল-জায়েদি-কে পার্লামেন্টে আস্থা ভোট লাভ এবং নতুন সরকার গঠনের জন্য অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, ইরান ও ইরাক দুই জাতির গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে নতুন মেয়াদে সকল ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

পেজেশকিয়ান আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই উন্নয়ন, সমৃদ্ধি এবং নিরাপত্তা সুদৃঢ় করার পথে ইরাকের সরকার ও জনগণের পাশে থাকবে।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।