শত্রুকে সরাসরি নতজানু করা হয়েছে: আমোলি লারিজানি
-
• ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি
পার্সটুডে- ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান বলেছেন, ইরানি জাতির প্রতিরোধ শত্রুকে সম্মুখ সারিতে নতজানু করেছে।
পার্সটুডে জানিয়েছে, ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন: অবিচল ইরানি জাতির প্রতিরোধ শত্রুকে সম্মুখ সারিতে নতজানু করেছে এবং তাদেরকে নিষেধাজ্ঞা ও অবরোধের পেছনে অবস্থান নিতে বাধ্য করেছে।
তিনি আরও বলেন, "এই অবরোধ ভাঙার চাবিকাঠি হলো দৃঢ়তা ও প্রজ্ঞা। আজ, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ব্যবসায়ীদের বিরুদ্ধে অদম্য সংকল্প নিয়ে নিষেধাজ্ঞা ও শত্রুচাপের প্রতিবন্ধকতা ভাঙতে, বাজারের বুদ্ধিদীপ্ত ব্যবস্থাপনার মাধ্যমে সমাজের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি ও দৃঢ় ইচ্ছাশক্তি প্রয়োজন।"#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।