আলোচকরা ইরানের মর্যাদা ও গৌরব থেকে একচুলও সরে আসবেন না: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159652-আলোচকরা_ইরানের_মর্যাদা_ও_গৌরব_থেকে_একচুলও_সরে_আসবেন_না_পেজেশকিয়ান
পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, আলোচকরা কোনোভাবেই ইরানের মর্যাদা ও গৌরবের প্রশ্নে আপস করবেন না।
(last modified 2026-05-24T15:22:19+00:00 )
মে ২৪, ২০২৬ ২১:১৫ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, আলোচকরা কোনোভাবেই ইরানের মর্যাদা ও গৌরবের প্রশ্নে আপস করবেন না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার তেহরান ও ওয়াশিংটনের সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, “আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে আমরা পারমাণবিক অস্ত্রের অনুসারী নই। ইরান অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় না, বরং এই ইহুদিবাদী শাসক গোষ্ঠী প্রতিটি সুযোগকে যুদ্ধ ও অস্থিরতা জিইয়ে রাখার জন্য ব্যবহার করে।”

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অবকাশে এক বক্তব্যে পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন, “আমরা এবং আমাদের আলোচকরা কোনোভাবেই ইরানের মর্যাদা ও গৌরব থেকে একচুলও সরে আসব না।”

মাসুদ পেজেশকিয়ান,ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধান পেইমান জেবেলি ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠকে সাম্প্রতিক যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশন ও বর্ণনায় জাতীয় গণমাধ্যমের প্রচেষ্টা ও ত্যাগের প্রশংসা করে বলেন, “ইরানে কোনো সিদ্ধান্তই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর বাইরে এবং ইসলামী বিপ্লবের নেতার সমন্বয় ও অনুমতি ছাড়া গ্রহণ করা হয় না।”#

 

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।