ইরান কখনোই অতিরিক্ত চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান
পার্সটুডে - ইরানের মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই অতিরিক্ত চাপ ও অযৌক্তিক দাবির কাছে আত্মসমর্পণ করবে না।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে জানা গেছে, সোমবার ইরানি চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, শত্রুরা সামরিক ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন অর্থনৈতিক যুদ্ধের দিকে মনোযোগ দিয়েছে। তবে সরকার ও বেসরকারি খাত পারস্পরিক সহযোগিতা, সংহতি ও ঐক্যের মাধ্যমে এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করবে।
পেজেশকিয়ান আরও বলেন, বৈদেশিক যোগাযোগ ও আলোচনা এমনভাবে পরিচালিত হচ্ছে যাতে ইরানি জাতির অধিকার পুরোপুরি সংরক্ষিত থাকে।#
পার্সটুডে/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।