তেহরানের জুমার খতিবের হুঁশিয়ারি
'শত্রু কোনো ভুল করলে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র তাদের ধ্বংস করে দেবে’
-
তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মদ জাওয়াদ হজ আলী আকবারি
পার্সটুডে– তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মদ জাওয়াদ হজ আলী আকবারি বলেছেন, শত্রুরা যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে ইরানের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
পার্সটুডে’র খবরে বলা হয়েছে, তেহরানের জুমার নামাজের খুতবায় হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেন, বর্তমানে ইরান এমন এক অবস্থানে রয়েছে যে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির একটি বিবৃতিই শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
তিনি বলেন, এই শক্তি ও মর্যাদা এসেছে ইরানের শহীদ নেতাদের ত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ। শত্রুরা জানে যে, এসব সতর্কবার্তা কেবল কথার কথা নয়; এর পেছনে রয়েছে সাহসী নেতৃত্ব, সচেতন জনগণ, শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং দায়িত্বশীল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হাজ আলী আকবারি আরও বলেন, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক আধিপত্য ইতোমধ্যে ভেঙে পড়েছে। তারা ভালোভাবেই জানে, যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শত্রুরা যদি কোনো ভুল করে, তাহলে আমরা এমন জবাব দেব যা তারা ইতিহাসেও ভুলতে পারবে না। ইরানের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র তাদের অস্তিত্বকে ধ্বংস করে দেবে।”#
পার্সটুডে/এমবিএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।