ড্র দিয়ে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ইরান ও নিউজিল্যান্ডের খেলা শেষ হয়েছে
-
ইরান ও নিউজিল্যান্ডের খেলা
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলা ২:২ গোলে ড্র হয়েছে।
শুরু থেকেই উত্তেজনা ছড়ায় ম্যাচটি। সপ্তম মিনিটে ক্রিস উডের পাস থেকে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিয়াহ জাস্ট। তবে প্রথমার্ধের ৩২তম মিনিটে রমিন মোঘানলুর পাস থেকে গোল করে ইরানকে সমতায় ফেরান রেজায়িয়ান শাহরিয়ার।
দ্বিতীয়ার্ধে আবারও গোল করে কিউইদের এগিয়ে নেন ক্রিস উডের পাস থেকে, কিন্তু মাত্র দশ মিনিট পরেই রেজায়িয়ানের ক্রস থেকে মোহাম্মদ মোহেবি হেডে গোল করে ইরানকে আবারও সমতায় ফেরান।
পুরো ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ইরান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন, অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রিস উড বারবার ইরানের ডিফেন্সে চাপ সৃষ্টি করেন।
এই ফলাফলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে গ্রুপ জি-এর লড়াই। এদিনই গ্রুপের অন্য ম্যাচে ১-১ ড্র করে বেলজিয়াম ও মিশর। তাদের সঙ্গে প্রথম ম্যাচে একটি করে পয়েন্ট নিয়ে ইরান ও নিউজিল্যান্ডও নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে সমান অবস্থানে রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।