সুইস আলোচনা: সমঝোতা বাস্তবায়নের জন্য ৪টি ওয়ার্কিং গ্রুপ এবং পর্যবেক্ষণ ইউনিট গঠন
https://parstoday.ir/bn/news/iran-i160626-সুইস_আলোচনা_সমঝোতা_বাস্তবায়নের_জন্য_৪টি_ওয়ার্কিং_গ্রুপ_এবং_পর্যবেক্ষণ_ইউনিট_গঠন
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং কারিগরি আলোচনা দলের প্রধান সুইস বৈঠকে আসন্ন আলোচনার আয়োজন সংক্রান্ত একটি সমঝোতার কথা জানিয়েছেন।
(last modified 2026-06-23T04:58:18+00:00 )
জুন ২৩, ২০২৬ ১০:৫৬ Asia/Dhaka
  • • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
    • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি

পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং কারিগরি আলোচনা দলের প্রধান সুইস বৈঠকে আসন্ন আলোচনার আয়োজন সংক্রান্ত একটি সমঝোতার কথা জানিয়েছেন।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন: রবিবার ইসলামাবাদ সমঝোতা স্মারকের বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য গঠিত উচ্চ-পর্যায়ের কমিটির বৈঠক সোমবার সকাল পর্যন্ত চলার পর, সমঝোতা স্মারকটির বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের জন্য কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয় এবং প্রয়োজনীয় বোঝাপড়ায় উপনীত হওয়া গেছে।

গারিবাবাদি আরও বলেন: উপনীত বোঝাপড়ার ভিত্তিতে, আসন্ন আলোচনা উচ্চ-পর্যায়ের কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এবং এতে ইরানের সংসদ স্পিকার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং পাকিস্তান ও কাতারের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও বাস্তবায়নের জন্য চারটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।

তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি যোগাযোগ কেন্দ্র, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য একটি সমঝোতা স্মারক এবং সদস্য রাষ্ট্র, পাকিস্তান ও কাতারের মধ্যে লেবাননে একটি সংঘাত প্রতিরোধ ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গারিবাবাদী আরও বলেন: কারিগরি আলোচনায়, ইরানের তেল, পেট্রোকেমিক্যাল পণ্য, তেলজাত পণ্য এবং সমস্ত সংশ্লিষ্ট পরিষেবা বিক্রির জন্য একটি সাধারণ লাইসেন্স জারির পাশাপাশি জব্দকৃত সম্পদ মুক্তির জন্য সমঝোতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সে অনুযায়ী, আমেরিকার দ্বারা ইরানের তেল, পেট্রোকেমিক্যাল পণ্য, তেলজাত পণ্য এবং সংশ্লিষ্ট পরিষেবা বিক্রির জন্য লাইসেন্স জারি করা হয় এবং ওএফএসি (OFAC) ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ১২ বিলিয়ন ডলারের (৬ বিলিয়ন ডলারের দুটি কিস্তিতে) জব্দকৃত তহবিল মুক্তির বিষয়ে স্বাক্ষরিত সমঝোতাগুলো অবিলম্বে বাস্তবায়ন পর্যায়ে প্রবেশ করবে।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।