জেনারেল মুসাভি: শত্রুর ওপর কঠোর ও অপ্রত্যাশিত আঘাত চলতেই থাকবে
https://parstoday.ir/bn/news/iran-i161008-জেনারেল_মুসাভি_শত্রুর_ওপর_কঠোর_ও_অপ্রত্যাশিত_আঘাত_চলতেই_থাকবে
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন- ইরানি জাতিকে জানিয়ে দিচ্ছি, বিমান ও মহাকাশ ইউনিট আপনাদের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত। আমাদের যোদ্ধারা আপনাদের পক্ষ থেকে শত্রুর ওপর আপনাদের ক্রোধের বজ্রাঘাত বর্ষণ করছে এবং ভবিষ্যতেও করবে।
(last modified 2026-07-04T08:56:53+00:00 )
জুলাই ০৪, ২০২৬ ১০:৫৮ Asia/Dhaka
  • জেনারেল মুসাভি
    জেনারেল মুসাভি

পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন- ইরানি জাতিকে জানিয়ে দিচ্ছি, বিমান ও মহাকাশ ইউনিট আপনাদের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত। আমাদের যোদ্ধারা আপনাদের পক্ষ থেকে শত্রুর ওপর আপনাদের ক্রোধের বজ্রাঘাত বর্ষণ করছে এবং ভবিষ্যতেও করবে।

পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি'র মহাকাশ ও বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি একটি বার্তা প্রকাশ করেছেন।

বার্তায় তিনি বলেন- আজ আমরা রক্তাক্ত হৃদয় ও গভীর শোক নিয়ে আমাদের শহীদ নেতাকে তাঁর চিরস্থায়ী মর্যাদার ঠিকানায় বিদায় জানাচ্ছি। আমরা তাঁর মহান আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছি যে, তাঁর নেতৃত্বকালে মুসলিম সমাজের জন্য নির্ধারিত মহান লক্ষ্যসমূহ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্যও আমরা থেমে থাকব না।

বার্তায় আরও বলা হয়েছে,  আমাদের পথ সেই পথই থাকবে, যা বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী ঘোষণা করেছেন। জাতির যে কোনো সদস্য শত্রুর হাতে শহীদ হলে, সেই ঘটনাই প্রতিশোধের একটি স্বতন্ত্র অধ্যায়ে পরিণত হবে।

তিনি আরও বলেন, শত্রু যে কঠোর ও অপ্রত্যাশিত আঘাত পেয়েছে, তার কোনো শেষ নেই। কারণ সত্য ও মিথ্যার মধ্যকার সংগ্রামের পথ কখনো শেষ হয়নি এবং হবেও না। আমি মহান ইরানি জাতিকে জানিয়ে দিচ্ছি, বিমান ও মহাকাশ বাহিনীতে আপনাদের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত যোদ্ধারা আপনাদের পক্ষ থেকে শত্রুর ওপর আপনাদের ক্রোধের বজ্রাঘাত বর্ষণ করেছে এবং ভবিষ্যতেও করবে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।