ইরানের সেনাবাহিনীর মুখপাত্র: প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়
-
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া
পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর মুখপাত্র রোববার তেহরানের মোসাল্লায় শহীদ বিপ্লবী নেতার জানাজার নামাজ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের পাশে সাংবাদিকদের বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতির সময়কে নিজেদের যুদ্ধ ও প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করার জন্য কাজে লাগাচ্ছে এবং এ ক্ষেত্রে এক মুহূর্তও নষ্ট করছে না।
পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া ইরানের সেনাবাহিনীর মুখপাত্র শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে জনগণের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, শহীদ নেতা যেমন বলেছিলেন, এই জনগণ একটি মহান দায়িত্ব পালনের জন্য আবির্ভূত হয়েছে এবং ইনশাআল্লাহ তারা একদিন ইসলামি বিপ্লবকে তার প্রকৃত উত্তরাধিকারী ইমাম মাহদি (আ.)-এর হাতে অর্পণ করবে।
তিনি জনগণের এই ব্যাপক উপস্থিতির আন্তর্জাতিক তাৎপর্যের কথাও উল্লেখ করে আশা প্রকাশ করেন, ইরানি জনগণের এই উদ্দীপনা, ঐক্য এবং শহীদ নেতার পবিত্র রক্ত আন্তর্জাতিক সমাজকে জাগ্রত করবে, যাতে বিশ্বের সব জাতি জুলুম ও ঔদ্ধত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় এবং বিশ্বকে বৈশ্বিক আধিপত্যবাদ থেকে মুক্ত করতে ভূমিকা রাখে।
আকরাম নিয়া শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে জনগণের ব্যাপক ও ঐতিহাসিক উপস্থিতির প্রশংসা করে বলেন, ইরানি জনগণ একটি অবিস্মরণীয় ইতিহাস রচনা করেছে, যা মুসলিম জাতিগুলোর জাগরণের কারণ হবে এবং বিশ্বজুড়ে আধিপত্যবাদের শিকড় দুর্বল করে দেবে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় প্রস্তুত রয়েছে। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে তারা কোনো ধরনের প্রচেষ্টায় অবহেলা করবে না।#
পার্স টুডে/এমবিএ/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।