ইউরোপকে হুঁশিয়ারি: মার্কিন আগ্রাসনের বিষয়ে নীরবতার পরিণতি রয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i161384-ইউরোপকে_হুঁশিয়ারি_মার্কিন_আগ্রাসনের_বিষয়ে_নীরবতার_পরিণতি_রয়েছে
পার্সটুডে – জার্মানিতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরানের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য হুমকির বিষয়ে ইউরোপের নীরবতার সমালোচনা করে সতর্ক করে বলেছেন, মার্কিন আগ্রাসনের প্রতি এই আপসকামী অবস্থানের পরিণতি শেষ পর্যন্ত ইউরোপকেই ভোগ করতে হবে।
(last modified 2026-07-17T00:52:02+00:00 )
জুলাই ১৭, ২০২৬ ০৯:১১ Asia/Dhaka
  • নিলি
    নিলি

পার্সটুডে – জার্মানিতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরানের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য হুমকির বিষয়ে ইউরোপের নীরবতার সমালোচনা করে সতর্ক করে বলেছেন, মার্কিন আগ্রাসনের প্রতি এই আপসকামী অবস্থানের পরিণতি শেষ পর্যন্ত ইউরোপকেই ভোগ করতে হবে।

জার্মানিতে ইরানের রাষ্ট্রদূত মাজিদ নিলি এক বার্তায় লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ২০২৬ সালের এপ্রিল মাসে ঘোষণা করেছিলেন তিনি বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালাবেন। এ সপ্তাহেও তিনি আবার আগামী সপ্তাহে সেতুতে হামলার কথা বলেছেন। কিন্তু এসব প্রকাশ্য হুমকির বিরুদ্ধে ইউরোপের প্রতিক্রিয়া ছিল নীরবতা।

ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, এই নীরবতার ফলে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধার দাবি করা কিছু ইউরোপীয় পক্ষের ভণ্ডামি ও দ্বিচারিতা স্পষ্ট হয়ে উঠেছে।

নিলি জোর দিয়ে বলেন, বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে হুমকি ও হামলার ব্যাপারে ইউরোপের নিষ্ক্রিয়তা আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি অবজ্ঞাকে স্বাভাবিক করে তুলছে এবং এর ফলে ইসরায়েলসহ বিভিন্ন রাষ্ট্র আরও উৎসাহিত হচ্ছে ফিলিস্তিন, লেবানন এবং অঞ্চলের অন্যান্য স্থানে হত্যাযজ্ঞ চালিয়ে যেতে।

তিনি আরও বলেন, কিছু ইউরোপীয় পক্ষ যে শিক্ষা নিতে চায় না, তা হলো—আপস, উদাসীনতা, নীরব সম্মতি এমনকি সক্রিয় সমর্থন এমন এক আগুনকে জিইয়ে রাখে, যার ধোঁয়া শেষ পর্যন্ত তাদের নিজেদের চোখেও গিয়ে লাগবে।#

পার্স টুডে/এস এ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।