"হরমুজে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে"
-
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি।
পার্সটুডে—ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর মহাকাশ ইউনিটের কমান্ডার জোর দিয়ে বলেছেন, দক্ষিণ উপকূলে ও হরমুজ প্রণালীতে শান্তি ফিরে না আসা পর্যন্ত তাদের অভিযান ও লক্ষ্যবস্তু হামলা অব্যাহত থাকবে।
পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, ইরনা সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যম 'ভিরাস্তি'-তে এক বার্তায় লিখেছেন: "আমাদের গণনায় প্রতিটি ইঞ্চি মাটি মূল্যবান, তেহরান থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র ইরান একত্রে আমাদের মাতৃভূমি। দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালীতে শান্তি ফিরে আসা পর্যন্ত সমগ্র ইরান থেকে শত্রুর ওপর আমাদের কার্যকর ও লক্ষ্যবস্তু হামলা চলতে থাকবে।"#
পার্সটুডে/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।