বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা সামুদ্রিক সন্ত্রাসবাদ: রুশ নৌবাহিনীর কমান্ডার
-
• রুশ নৌবাহিনীর সর্বাধিনায়ক অ্যাডমিরাল আলেকজান্ডার মইসেয়েভ
পার্সটুডে- রুশ নৌবাহিনীর সর্বাধিনায়ক জোর দিয়ে বলেছেন: বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইউক্রেন আন্তর্জাতিক সামুদ্রিক সন্ত্রাসবাদ করেছে।
রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, রুশ নৌবাহিনীর সর্বাধিনায়ক অ্যাডমিরাল আলেকজান্ডার মইসেয়েভ বলেছেন: ২০২৫ এবং ২০২৬ সালে ইউক্রেনীয় সেনাবাহিনী শুধুমাত্র বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জন্য তাদের চালকবিহীন নৌকা ব্যবহার করেছে।
অ্যাডমিরাল আলেকজান্ডার মইসেয়েভ আরো বলেন, এই জাহাজগুলোর কোনোটিই রাশিয়ার পতাকাবাহী ছিল না এবং সবগুলোই তৃতীয় কোনো দেশের ছিল। তিনি এই কাজটিকে আন্তর্জাতিক সামুদ্রিক সন্ত্রাসবাদের একটি সুস্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।