যুক্তরাষ্ট্রকে অবশ্যই মূল্য চুকাতে হবে: কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i161838-যুক্তরাষ্ট্রকে_অবশ্যই_মূল্য_চুকাতে_হবে_কলিবফ
পার্সটুডে- ইরানের দক্ষিণে কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায়, ইরানের সংসদের স্পিকার বলেছেন, এরজন্য যুক্তরাষ্ট্রকে অবশ্য মূল্য চুকাতে হবে।
(last modified 2026-07-31T12:05:09+00:00 )
জুলাই ৩১, ২০২৬ ১৮:০২ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পিকার কলিবফ
    ইরানের সংসদ স্পিকার কলিবফ

পার্সটুডে- ইরানের দক্ষিণে কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায়, ইরানের সংসদের স্পিকার বলেছেন, এরজন্য যুক্তরাষ্ট্রকে অবশ্য মূল্য চুকাতে হবে।

ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, মোহাম্মদ বাকের কলিবফ তার ভার্চুয়াল পেজে লিখেছেন: যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন আগ্রাসনের মাধ্যমে তার হাতকে দূষিত করছে। কেশম দ্বীপের আবাসিক বাড়িতে সন্ত্রাসী হামলা মিনাব ও লামার্দের অপরাধেরই ধারাবাহিকতা।

ইরানের সংসদ স্পিকার আরও বলেন, "যুদ্ধক্ষেত্রে যে চপেটাঘাত তারা খাচ্ছে, তার প্রতিশোধ হিসাবে তারা অপরাধ সংঘটন এবং নিরপরাধ মানুষের রক্ত ঝরাচ্ছে।"

কালিবাফ জোর দিয়ে বলেছেন: তবে এর জন্য তাদেরকে অবশ্যই মূল্য চুকাতে হবে।

পার্সটুডে/এমআরএইচ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।