ট্রাম্পের পরাজয়ের স্বীকৃতি বিপ্লবী সাংবাদিকদের প্রচেষ্টার ফল: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i162030-ট্রাম্পের_পরাজয়ের_স্বীকৃতি_বিপ্লবী_সাংবাদিকদের_প্রচেষ্টার_ফল_আইআরজিসি
পার্সটুডে- ইরানের সাংবাদিক দিবস এবং সাংবাদিক মাহমুদ সারেমির শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করেছে।
(last modified 2026-08-08T14:50:25+00:00 )
আগস্ট ০৮, ২০২৬ ২০:৫০ Asia/Dhaka
  • ট্রাম্পের পরাজয়ের স্বীকৃতি বিপ্লবী সাংবাদিকদের প্রচেষ্টার ফল: আইআরজিসি

পার্সটুডে- ইরানের সাংবাদিক দিবস এবং সাংবাদিক মাহমুদ সারেমির শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করেছে।

আইআরজিসি'র বিবৃতিতে বলা হয়েছে, “সেসব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর প্রতি আল্লাহর সালাম ও রহমত বর্ষিত হোক, যারা সত্য উদ্ঘাটনের পথে এবং সবচেয়ে সংকটময় পরিস্থিতিতেও ইরানি জাতির জন্য আশা ও সচেতনতার উৎস এবং সত্য ও দৃঢ়তার পতাকাবাহী হিসেবে ভূমিকা পালন করেছেন। আজকের দিনটি শহীদ মাহমুদ সারেমি এবং অন্যান্য গৌরবময় শহীদ সাংবাদিকদের নিরলস সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। এটি ইসলামি বিপ্লব ও ইসলামি ইরানের অস্তিত্ব, সেইসঙ্গে এর মহান ও সভ্যতাগঠনকারী আদর্শের প্রতি গণমাধ্যমকর্মীদের অঙ্গীকার ও গভীর নিষ্ঠার প্রতীক।”

বিবৃতিতে আরও বলা হয়, “আজ পশ্চিম এশিয়া তথা গোটা বিশ্ব সমকালীন ইতিহাসের অন্যতম জটিল ও ভাগ্যনির্ধারণী সংঘাতের সাক্ষী। ইসলামি ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল সর্বাত্মক সামরিক প্রচেষ্টা ও গণমাধ্যম অভিযান চালিয়েও আমেরিকার প্রেসিডেন্টের ঘোষিত ও অশুভ লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। বরং এসব ঘটনায় তাদের কৌশলগত অচলাবস্থা, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং তাদের আধিপত্য ও প্রভাবের পতনের নতুন দিকগুলো স্পষ্ট হয়ে উঠেছে।”

আইআরজিসি আরও বলেছে, “ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করতে ওয়াশিংটনের ব্যর্থতা স্বীকার করে বিশ্বের গণমাধ্যমগুলো স্পষ্টভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের পরাজয় এবং নিজের তৈরি ফাঁদ-এর কথা বলছে। এমনকি তারা স্বীকার করছে যে, অর্জিত সমঝোতাগুলো মাঠের বাস্তবতা এবং ইরানের কূটনৈতিক শক্তির কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল ছাড়া আর কিছু ছিল না।”

বিবৃতিতে বলা হয়, “এসব স্বীকারোক্তি ইরানের সামরিক শক্তি ও সক্রিয় প্রতিরোধ সক্ষমতার উপাদানগুলোর উজ্জ্বল প্রকাশ। এর পেছনে রয়েছে কৌশলগত দূরদর্শিতা, ইরানি জনগণের দৃঢ় অবস্থান এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সর্বাত্মক সমর্থন—বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রতি সমর্থন। পাশাপাশি শত্রুদের মিথ্যাচার ও অপপ্রচার মোকাবিলায় বিপ্লবী গণমাধ্যমগুলোর বিচক্ষণ, সুনির্দিষ্ট ও নিরলস প্রচেষ্টাও এর অন্যতম কারণ।”#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।