শত্রুর পরিপূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত আমরা থামব না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i162226-শত্রুর_পরিপূর্ণ_পরাজয়_না_হওয়া_পর্যন্ত_আমরা_থামব_না_ইরান
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনী ইরানি যুদ্ধবন্দিদের গৌরবময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলে মার্কিন-ইসরায়েলি শত্রুদের পরিপূর্ণ পরাজয়, বীর ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শত্রুর আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত আগ্রাসী আমেরিকার বিরুদ্ধে জনগণের বৈধ দাবি ও ইসলামী বিপ্লবের নেতার দাবিসমূহ থেকে আমরা পিছু হটব না।
(last modified 2026-08-16T13:01:58+00:00 )
আগস্ট ১৬, ২০২৬ ১৯:০১ Asia/Dhaka
  • শত্রুর পরিপূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত আমরা থামব না: ইরান

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনী ইরানি যুদ্ধবন্দিদের গৌরবময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলে মার্কিন-ইসরায়েলি শত্রুদের পরিপূর্ণ পরাজয়, বীর ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শত্রুর আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত আগ্রাসী আমেরিকার বিরুদ্ধে জনগণের বৈধ দাবি ও ইসলামী বিপ্লবের নেতার দাবিসমূহ থেকে আমরা পিছু হটব না।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, আট বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ইরানিদের গৌরব, আত্মমর্যাদা, সাহস ও দৃঢ়তার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। ইসলামী বিপ্লবের গৌরবময় ইতিহাসে এটি আত্মবিশ্বাস, স্বাধীনতাকামিতা, জুলুমবিরোধিতা, নেতৃত্বের প্রতি আনুগত্য ও দূরদর্শিতার প্রতীকে পরিণত হয়েছে। ইসলামী বিপ্লবের শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে ধর্মীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে যারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেছিলেন এবং ইসলামী মর্যাদা ও শক্তির বিষয়টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধারা ওই যুগের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মতো দীপ্যমান।

বিবৃতিতে আরও বলা হয়, সেই বীরত্ব ও আত্মত্যাগের দিনগুলোর ৩৭ বছর পর আজ সেই প্রজন্মের রেখে যাওয়া প্রতিরোধ ও দৃঢ়তার পবিত্র ও মূল্যবান উত্তরাধিকার একটি শক্তিশালী ও গভীর শিকড়বিশিষ্ট বৃক্ষে পরিণত হয়েছে। এই উত্তরাধিকার এখন পৌঁছে গেছে সাহসী ও স্বাধীনচেতা তরুণদের হাতে, যারা ইসলামী বিপ্লবের শহীদ নেতা ও বর্তমান মহান নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ীর আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের সবচেয়ে সজ্জিত সেনাবাহিনী অর্থাৎ অপরাধী আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের দেউলিয়া নেতৃত্বকে নতজানু হতে বাধ্য করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধানের দপ্তর থেকে জোর দিয়ে বলা হয়েছে, এই মূল্যবান উত্তরাধিকার ইরানি জনগণের ন্যায়ের পক্ষে অবস্থান ও জুলুমবিরোধী চেতনারই প্রতিফলন। ১৬০ দিনেরও বেশি সময় ধরে নিজেদের সন্তানদের অর্থাৎ সশস্ত্র বাহিনীর সদস্যদের সমর্থনে ইরানের জনগণ তাদের শহীদ ইমামের পবিত্র রক্তের প্রতিশোধের দাবি উচ্চারণ করে আসছে। একই সঙ্গে তারা আমেরিকার নেতৃত্বাধীন আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী ব্যবস্থার দমন-পীড়ন, জবরদস্তি ও অতিরিক্ত দাবির বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর দৃঢ়তা, শক্তি ও প্রতিরোধের ওপর জোর দিয়ে আসছে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।