মার্কিন তেল-গ্যাস কোম্পানিকে টার্গেট করার হুমকি দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i162884-মার্কিন_তেল_গ্যাস_কোম্পানিকে_টার্গেট_করার_হুমকি_দিল_ইরান
পার্সটুডে- ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, “আমাদের সম্পদে হামলা করলে আপনারাও হামলার শিকার হবেন। আমরা এর সক্ষমতা আগেই প্রমাণ করেছি। আপনাদের যেসব সামরিক ঘাঁটি এখন অচল হয়ে গেছে, সেগুলোকেই জিজ্ঞেস করুন।”
(last modified 2026-09-08T09:11:09+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ২০:৩২ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, “আমাদের সম্পদে হামলা করলে আপনারাও হামলার শিকার হবেন। আমরা এর সক্ষমতা আগেই প্রমাণ করেছি। আপনাদের যেসব সামরিক ঘাঁটি এখন অচল হয়ে গেছে, সেগুলোকেই জিজ্ঞেস করুন।”

পার্সটুডে জানিয়েছে, মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক হুমকি ও বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কলিবফ ইরানের নতুন সামরিক কৌশলের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিষয়টি খুবই সহজ ও স্পষ্ট—এই অঞ্চলের তেল ও গ্যাস উৎপাদনব্যবস্থা বিস্তৃত ও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা সহজেই শনাক্তযোগ্য এবং ঝুঁকিপূর্ণ। এসব জলসীমা ও স্থাপনায় কার্যক্রম পরিচালনাকারী মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোও একইভাবে ঝুঁকির মধ্যে রয়েছে।

কলিবফ আরও বলেন, “আমাদের সম্পদে হামলা করলে আপনারাও হামলার শিকার হবেন। আমরা এর সক্ষমতা আগেই প্রমাণ করেছি। আপনাদের যেসব সামরিক ঘাঁটি অচল হয়ে গেছে, সেগুলোকেই জিজ্ঞেস করুন।”#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।