জেরুজালেম মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ ফ্রন্টকে রক্ষা করব
https://parstoday.ir/bn/news/iran-i163770-জেরুজালেম_মুক্ত_না_হওয়া_পর্যন্ত_আমরা_প্রতিরোধ_ফ্রন্টকে_রক্ষা_করব
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং খাতামুল আম্বিয়া -এর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার প্রতিরোধ শক্তির ‘আল-আকসা তুফান’ অভিযানের ঘটনাকে ভুয়া ইসরায়েলের কল্পনাতীত ছিল বলে উল্লেখ করেছেন।
(last modified 2026-10-07T14:49:58+00:00 )
অক্টোবর ০৭, ২০২৬ ২০:৪২ Asia/Dhaka
  • • ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল্লাহি
    • ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল্লাহি

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং খাতামুল আম্বিয়া -এর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার প্রতিরোধ শক্তির ‘আল-আকসা তুফান’ অভিযানের ঘটনাকে ভুয়া ইসরায়েলের কল্পনাতীত ছিল বলে উল্লেখ করেছেন।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল্লাহি বুধবার ‘আল-আকসা তুফান’-এর বার্ষিকীতে এক বার্তায় জোর দিয়ে বলেন: ৭ অক্টোবর, ২০২৩, ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূমির ন্যায্য প্রতিরক্ষার জন্য প্রতিরোধ ফ্রন্টের প্রতিরক্ষামূলক কৌশলকে একটি আক্রমণাত্মক কৌশলে রূপান্তরিত করেছে এবং জবরদখলকারী, শিশুহত্যাকারী ও নিপীড়নমূলক ইসরায়েলের পতনকে ত্বরান্বিত করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের বার্তার আরেকটি অংশে বলা হয়েছে: মুসলিম জাতির শত্রুরা, বিশেষ করে অপরাধী ও রাষ্ট্রহীন ইসরায়েলিরা, জেনে রাখুক যে, প্রতিরোধ ফ্রন্টের শহীদদের, বিশেষ করে মহান শহীদ হাজ্জ কাসেম সোলেইমানি, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ারের মহৎ কীর্তি অব্যাহত থাকবে এবং জেরুজালেমে দখলদার শাসনের অবসান ঘটাবে।

এই বার্তার শেষে মেজর জেনারেল আব্দুল্লাহি বলেন: আল্লাহর রহমতে শহীদ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনেয়ি (রহ.) এবং ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা, মহামান্য আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ি-এর নির্দেশনা ও কর্মপন্থা জেরুজালেমের মুক্তি পর্যন্ত ফিলিস্তিনের পবিত্র উদ্দেশ্য ও প্রতিরোধ ফ্রন্টকে রক্ষা করার জন্য অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।