আলেপ্পো পুনর্দখলকে স্বাগত জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i28177-আলেপ্পো_পুনর্দখলকে_স্বাগত_জানাল_ইরান
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের ওপর দেশটির সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় দামেস্ককে অভিনন্দন জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীকে এ অভিনন্দন জানান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ০৪:০৭ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের ওপর দেশটির সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় দামেস্ককে অভিনন্দন জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীকে এ অভিনন্দন জানান।

তিনি বলেন, পূর্ব আলেপ্পো থেকে জঙ্গিদেরকে নিরাপদে বেরিয়ে যাওয়ার যে সুযোগ সেনাবাহিনী দিয়েছিল তাতে চমৎকার কাজ হয়েছে। এর ফলে প্রাণহানি এবং নগরীর অবকাঠামোর ক্ষতি কম হয়েছে। সিরিয়ার অন্যান্য এলাকা পুনর্দখলের সময়ও এই কৌশল একটি উদাহরণ হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সিরিয়ায় তৎপর জঙ্গি এবং তাদের পশ্চিমা ও আঞ্চলিক পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে এটি সেদেশের সেনাবাহিনীর ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেন শামখানি। তিনি বলেন, এ বিজয়ের অর্থ আলোচনার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়া নয়। ইরানের পদস্থ এ নিরাপত্তা কর্মকর্তা বলেন, “জাতীয় সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সিরিয়ার সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে রাজনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই।”

সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের সর্ববৃহৎ ও সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল আলেপ্পো। তারা গত চার বছর ধরে এ নগরীর পূর্বাংশ দখল করে রেখেছিল। কিন্তু চারদিক থেকে অবরোধ কঠোর করে এনে গতমাসে পূর্ব আলেপ্পো দখলের চূড়ান্ত অভিযান শুরু করে সেনাবাহিনী। রুশ বিমান সহায়তায় একমাসেরও কম সময়ের মধ্যে সে অভিযানে পূর্ণ সাফল্য পেল বাশার আল-আসাদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪