ফিলিস্তিন ইস্যুকে ভুলিয়ে রাখতেই চলমান সংঘাত: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i28285-ফিলিস্তিন_ইস্যুকে_ভুলিয়ে_রাখতেই_চলমান_সংঘাত_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের চলমান সংঘাতগুলো নোংরা লক্ষ্য অর্জনের লক্ষ্যে বাইরে থেকে চাপিয়ে দেয়া হয়েছে। তেহরান সফররত ইন্দোনেশিয়ার প্রেসেডেন্ট জোকো উইদোদো বুধবার সন্ধ্যায় সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৬ ০৪:১০ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতে উপস্থিত ছিলেন  ইরানের প্রেসিডেন্ট রুহানি
    সর্বোচ্চ নেতার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের চলমান সংঘাতগুলো নোংরা লক্ষ্য অর্জনের লক্ষ্যে বাইরে থেকে চাপিয়ে দেয়া হয়েছে। তেহরান সফররত ইন্দোনেশিয়ার প্রেসেডেন্ট জোকো উইদোদো বুধবার সন্ধ্যায় সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

ফিলিস্তিন ইস্যুতে ইন্দোনেশিয়ার নীতি-অবস্থানের প্রশংসা করে সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিম এশিয়াসহ মুসলিম বিশ্বের প্রধান সমস্যা ফিলিস্তিন; কিন্তু এই সমস্যাকে ধামাচাপা দিয়ে রাখার জন্য এ অঞ্চলের অন্যান্য দেশে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ফিলিস্তিন সংকটকে ধামাচাপা দিতে দেয়া মুসলিম দেশগুলোর উচিত নয় বলে তিনি উল্লেখ করেন।

জোট নিরপেক্ষ আন্দোলন গঠনে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুকর্নোর ভূমিকার ভূয়সী প্রশংসা করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এখনো ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইন্দোনেশিয়ার প্রায় অভিন্ন অবস্থান রয়েছে। ইন্দোনেশিয়ার সঙ্গে সব ক্ষেত্রে ইরানের সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে বিশেষ করে জ্বালানী খাতে সহযোগিতা বাড়াতে তিনি তেহরান সফরে এসেছেন এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফিলিস্তিনি জাতির প্রতি ইন্দোনেশিয়ার অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান জোকো উইদোদো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫