ইরানের ফাহরাজ জামে মসজিদ: চৌদ্দশ’ বছর আগের স্থাপনা
https://parstoday.ir/bn/news/iran-i30355-ইরানের_ফাহরাজ_জামে_মসজিদ_চৌদ্দশ’_বছর_আগের_স্থাপনা
ফাহরাজ জামে মসজিদ ইরানের প্রাচীন এবং বিশেষ স্থাপত্যশৈলীর আরেকটি নিদর্শন। ইয়াযদ প্রদেশের এই মসজিদটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৭, ২০১৭ ২৩:০৪ Asia/Dhaka
  • ঐতিহাসিক ফাহরাজ জামে মসজিদ
    ঐতিহাসিক ফাহরাজ জামে মসজিদ

ফাহরাজ জামে মসজিদ ইরানের প্রাচীন এবং বিশেষ স্থাপত্যশৈলীর আরেকটি নিদর্শন। ইয়াযদ প্রদেশের এই মসজিদটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

মসজিদের ভেতরের দৃশ্য

ইয়াযদ শহরের ত্রিশ কিলোমিটার পূর্বে এ মসজিদটির অবস্থান। এটি প্রায় চৌদ্দশ' বছর আগের মসজিদ। 

ইসলাম-পূর্ববর্তী ইরানের স্থাপত্য রীতি আর ইসলামী যুগের স্থাপত্যরীতির সমন্বিত নিদর্শন সমৃদ্ধ স্থাপনা এটি।

মসজিদের মধ্যবর্তী উঠোন হলো মসজিদের মূল কেন্দ্র যার চারদিকে মসজিদের আরো অন্যান্য স্থাপনা গড়ে উঠেছে।

মসজিদের এই কাঠামোটিতে মদীনা শরিফে নির্মিত মসজিদুন্নাবী (সা) এর মসজিদের গঠন অনুসরণ করা হয়েছে। এই মসজিদটির একটি মিনার আছে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮