তেহরান নগরী ঢেকেছে বরফে
জানুয়ারি ২৪, ২০১৭ ১৪:২৮ Asia/Dhaka
তেহরান নগরীর প্রায় সব এলাকায় আজ(মঙ্গলবার) বরফ পড়েছে। অবশ্য এর আগে কয়েক দফা বরফ পড়লেও তা কেবল নগরীর উঁচু এবং পাহাড়ি এলাকায় সীমাবদ্ধ ছিল। অন্যান্য এলাকায় বৃষ্টির সঙ্গে সঙ্গে কেবল ছিটে ফোঁটা বরফ পড়েছে। কিন্তু আজকের বরফ তেহরান নগরীর বেশির ভাগ এলাকায় পড়েছে। কোনো কোনো এলাকা ঢেকে গেছে বরফে।
এ ছাড়া, চলতি ফার্সি বছরের হেমন্তে প্রায় নজিরবিহীন ভাবেই এক পসরা বরফ পড়েছিল তেহরান নগরীতে। গত অন্তত ১৮ বছরের মধ্যে এমন ঘটনা এবারই প্রথম ঘটেছিল।
নগরীর সাজমানে বারনামে এলাকায় আজ বরফ পড়া শুরু হয় খুব ভোরে। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই গোটা এলাকা ঢেকে যায় বরফের সাদা চাদরে। বরফ ঢাকা সাজমানে বারনামে এলাকার এ সব ছবি তুলেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা।
পার্সটুডে/মূসা রেজা/২৪
ট্যাগ