আমেরিকা ‘কাগুজে বাঘ’: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i32645-আমেরিকা_কাগুজে_বাঘ’_আইআরজিসি
আমেরিকাকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি। তিনি বলেছেন, মার্কিন সরকারের অর্থহীন হুমকিকে ভয় পায় না তেহরান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৮:৫৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

আমেরিকাকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি। তিনি বলেছেন, মার্কিন সরকারের অর্থহীন হুমকিকে ভয় পায় না তেহরান।

জেনারেল জাফারি বুধবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরে আইআরজিসি’র এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, “এমনকি ইরানের ইসলামি বিপ্লবের শত্রুরাও আমেরিকাকে এই পরামর্শ দেয় যে, ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে কোনো লাভ নেই বরং এর ফলে আমেরিকারই ক্ষতি হবে।”

আইআরজিসি’র কমান্ডার বলেন, “বরকতময় এ বিপ্লবের বয়স যত বেশি হচ্ছে তত বেশি এর প্রভাব মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। ফলে ইসলামি বিপ্লবের মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ছে।”

জেনারেল জাফারি বলেন, শত্রুরাও আজ ইসলামি বিপ্লবের বিশালত্ব ও গভীর প্রভাবের কথা স্বীকার করতে বাধ্য হচ্ছে এবং এটি হচ্ছে এই বিপ্লবের সবচেয়ে মূল্যবান অর্জন।  সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে এই বিপ্লবের সগৌরবে টিকে থাকার অন্যতম উপলক্ষ হিসেবে উল্লেখ করেন আইআরজিসি’র কমান্ডার। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯