সিরিয়ায় গ্যাস হামলা: নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি রুহানির
https://parstoday.ir/bn/news/iran-i35880-সিরিয়ায়_গ্যাস_হামলা_নিরপেক্ষ_আন্তর্জাতিক_তদন্ত_কমিটি_গঠনের_দাবি_রুহানির
সিরিয়ার ইদলিব প্রদেশে পাশবিক রাসায়নিক হামলার বিষয়ে তদন্ত করার লক্ষ্যে একটি নিরপেক্ষ অনুসন্ধানমূলক আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ওই হামলায় কয়েক ডজন ব্যক্তি নিহত হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৮, ২০১৭ ১৫:২২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

সিরিয়ার ইদলিব প্রদেশে পাশবিক রাসায়নিক হামলার বিষয়ে তদন্ত করার লক্ষ্যে একটি নিরপেক্ষ অনুসন্ধানমূলক আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ওই হামলায় কয়েক ডজন ব্যক্তি নিহত হয়।

আজ (বৃহস্পতিবার) তেহরানে অনুষ্ঠিত একটি জাতীয় সম্মেলনে দেয়া ভাষণে রুহানি বলেন, সিরিয়ায় রাসায়নিক হামলার প্রকৃত কারণ বের করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করতে হবে।তিনি বলেন, 'অবশ্যই এ ইস্যুর সঙ্গে জড়িত বিতর্কিত পক্ষগুলো তদন্ত কমিটিতে থাকতে পারবে না এবং আমেরিকাকেও এ কমিটিতে জড়ানো যাবে না। বরং নিরপেক্ষ দেশগুলোর উচিত এই বিষয়গুলো তদন্ত করা যে,  এসব রাসায়নিক অস্ত্র কোথা থেকে এসেছে, কারা ওইখানে এগুলো নিয়ে এসেছে এবং এগুলোতে বিষাক্ত কোনো রাসায়নিক উপাদান ছিল কিনা।'

গত মঙ্গলবার সিরিয়ার  ইদলিব  শহরের খান শেইখুন এলাকায় রাসায়নিক হামলায় অন্তত ৮৬ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। হামলার পরপরই দামেস্কের সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশাপাশি কিছু পশ্চিমা দেশ কোনো ধরনের প্রমাণ ছাড়াই তড়িঘড়ি করে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দোষারোপ করে।

সিরিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রসন চালিয়ে নিরাপরাধ মানুষকে হত্যা করার আমেরিকার একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে রুহানি বলেন, আমেরিকা নিজেকে বিশ্ব মোড়ল ও পুলিশি রাষ্ট্র হিসেবে জাহির করতে চাইছে। তিনি বলেন, আমেরিকার বর্তমান শাসক ট্রাম্প দাবি করেছিলেন যে, তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু তিনি সিরিয়ায় যে হামলা চালিয়েছেন এর ফলে দেশটির সব সন্ত্রাসী খুশী হয়েছে এবং তারা এখন আনন্দ করছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৮