বাহরাইনে হামলা ট্রাম্পের উষ্ণ আচরণের ফসল: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i38556-বাহরাইনে_হামলা_ট্রাম্পের_উষ্ণ_আচরণের_ফসল_জারিফ
বাহরাইনের প্রবীণ শিয়া আলেম শেখ ঈসা কাসেমের বাসভনে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৪, ২০১৭ ০২:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

বাহরাইনের প্রবীণ শিয়া আলেম শেখ ঈসা কাসেমের বাসভনে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, রিয়াদে আরব শাসকদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট যে উষ্ণ আচরণ করেছেন তার প্রথম সুস্পষ্ট ফলাফল হচ্ছে বাহরাইনের সাহসী জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর পুলিশের রক্তক্ষয়ী হামলা।  

মঙ্গলবার শেখ কাসিমের বাসভবন ও এর আশপাশে সমবেত জনতার ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার পর এক টুইট বার্তায় এ নিন্দা জানান জারিফ।

মঙ্গলবার বাহরাইনের নিরাপত্তা বাহিনী দেশটির আদ-দিরাজ গ্রামে শেখ কাসেমের বাসভবনে হানা দেয়। এ সময় সেখানে উপস্থিত এই শিয়া নেতার শত শত সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়।

২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাহরাইনের স্বাধীনতাকামী জনগণ দেশটির স্বৈরশাসক আলে-খলিফা সরকারের বিরুদ্ধে গণআন্দোলন করে আসছেন। তারা দেশে বৈষম্য দূরীকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে আন্দোলন করছেন। এ আন্দোলন দমনের জন্য এ পর্যন্ত বহু রাজনৈতিক নেতাকে আটক করে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছে মানামা সরকার। এ ছাড়া, নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে নিহত হয়েছে বাহরাইনের বহু মানুষ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪