‘হামাসের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী, গুরুত্বপূর্ণ ও কৌশলগত’
https://parstoday.ir/bn/news/iran-i43828-হামাসের_সঙ্গে_ইরানের_সম্পর্ক_শক্তিশালী_গুরুত্বপূর্ণ_ও_কৌশলগত’
ইসরাইল বিরোধী অন্যান্য প্রতিরোধ আন্দোলনের মতো ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গেও ইরানের শক্তিশালী, গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র উপদেষ্টা হোসেইন শেইখুলইসলাম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১০, ২০১৭ ০২:৫৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র উপদেষ্টা হোসেইন শেইখুলইসলাম
    ইরানের পররাষ্ট্র উপদেষ্টা হোসেইন শেইখুলইসলাম

ইসরাইল বিরোধী অন্যান্য প্রতিরোধ আন্দোলনের মতো ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গেও ইরানের শক্তিশালী, গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র উপদেষ্টা হোসেইন শেইখুলইসলাম।

তিনি একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের নানা ষড়যন্ত্রের মোকাবিলায় প্রতিরোধ আন্দোলনের মূল চালিকাশক্তি হামাসের সঙ্গে সম্পর্ককে ইরান যথেষ্ট গুরুত্ব দেয়।

শেইখুল ইসলাম বলেন, কোনো কোনো মহল হামাসের সঙ্গে ইরানের সম্পর্কে ফাটল ধরাতে চায়; কিন্তু এ কাজে তারা কখনোই সফল হবে না।  

ইরানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব রকম সহযোগিতা দিয়ে যাবে ইরান। তিনি হামাস বিরোধী উস্কানিমূলক পদক্ষেপ বাদ দিয়ে ইরানের নীতি অবলম্বনের জন্য মুসলিম বিশ্ব বিশেষ করে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।

মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের ব্যাপারে ইরানের অবস্থান স্পষ্ট করে শেইখুল ইসলাম বলেন, স্বশাসন কর্তৃপক্ষের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন থাকবে। তবে ফিলিস্তিনি জনগণকে স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র উপদেষ্টা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০