কাতারের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i44738-কাতারের_সিদ্ধান্তকে_স্বাগত_জানাল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, "তেহরানে রাষ্ট্রদূত পাঠানোর কাতারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।"
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৪, ২০১৭ ১৩:০৩ Asia/Dhaka
  • কাতারের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, "তেহরানে রাষ্ট্রদূত পাঠানোর কাতারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।"

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি গতরাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় রাষ্ট্রদূত পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

বাহরাম কাসেমি আরও বলেছেন, কাতার সরকার কিছু বিষয়ে পরামর্শ করতে এর আগে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ডেকেছিল। এখন আবার তেহরানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি যৌক্তিক ও ইতিবাচক সিদ্ধান্ত।

তিনি বলেন, ইরান সব সময় পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি জরুরি বলে তিনি মন্তব্য করেন।

২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানস্থ সৌদি দূতাবাসের সামনে উত্তেজিত জনতা বিক্ষোভ প্রদর্শন করলে রিয়াদ ক্ষুব্ধ হয়। এরপরই তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিল কাতার।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪