ইরানের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নে ২২০ কোটি ইউরো দেবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i45629-ইরানের_বিদ্যুৎ_কেন্দ্র_নির্মাণ_এবং_অবকাঠামো_উন্নয়নে_২২০_কোটি_ইউরো_দেবে_রাশিয়া
রাশিয়া ইরানের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একশ ২০ কোটি ইউরো ঋণ দেয়ার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। ইরানের অবকাঠামো উন্নয়নে দুইশ' ২০ কোটি ইউরো ঋণ দেয়ার অংশ হিসেবে এ অর্থ দেয়া হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১৩:৪০ Asia/Dhaka
  • ইরানের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নে ২২০ কোটি ইউরো দেবে রাশিয়া

রাশিয়া ইরানের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একশ ২০ কোটি ইউরো ঋণ দেয়ার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। ইরানের অবকাঠামো উন্নয়নে দুইশ' ২০ কোটি ইউরো ঋণ দেয়ার অংশ হিসেবে এ অর্থ দেয়া হবে।

ইরানের শিল্প ও খনিজ ব্যাংকের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ঋণ সংক্রান্ত চুক্তি করেছে রাশিয়ার সরকারি ব্যাংক ভেনশেইকোনোমব্যাংক বা ভিইবি। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত হোরমুজগান তাপবিদ্যুৎ কেন্দ্র উন্নয়নে ১২০ কোটির বেশি ইউরোর ঋণ দেয়া হবে। পাঁচ বছর মেয়াদে এ অর্থ দেয়া হবে।

এদিকে, তেহরানের পূর্বে অবস্থিত গারমসর থেকে উত্তরপূর্ব ইরানের ইনসি-বারুন পর্যন্ত রেলপথকে বিদ্যুৎ রেলপথে রূপান্তরসহ তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য দুইশ'২০ কোটি ইউরো দেয়া হবে বলে এর আগে ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফেব্রুয়ারি মাসে মস্কোতে এ ঘোষণা দিয়েছিলেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১১