'পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবয়ানের ওপর গুরুত্বারোপ করছে ছয় জাতিগোষ্ঠী'
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর বৈঠকে ইরানের সঙ্গে সই করা পরমাণু সমঝোতা বা জেসিপিওএ পুরোপুরি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ নিয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই বলেও জানানো হয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমেরিকা ছাড়া ছয় জাতিগোষ্ঠী, জার্মানি, চীন, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে। এ ছাড়া, এ নিয়ে পুনরায় আলোচনার অবকাশ নেই বলেও জানান হয়। সবপক্ষকে আন্তর্জাতিক সাফল্যের প্রতি প্রতিশ্রুতিবন্ধ থাকারও আহ্বান জানান হয় বৈঠকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এ সমঝোতা লঙ্ঘন করার ঘটনা বিশেষ করে ওয়াশিংটনের নতুন প্রশাসনের আমলে এ জাতীয় ঘটনা সম্পর্কে বৈঠকে অবহিত করেছে ইরান।
পরমাণু সমঝেতাকে দুই দেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি হিসেবে নয় বরং বহুজাতিক চুক্তি হিসেবে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন জারিফ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারে এ কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
পরমাণু সমঝোতা নিয়ে প্রতিশ্রুতি আমেরিকা বাস্তবায়ন করেনি। এ ছাড়া, জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট যে ভাষণ দিয়েছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের বাস্তবতা থেকে একেবারেই ভিন্ন বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২১