‘ইরাকের অখণ্ডতা রক্ষা করা ইরান, তুরস্ক ও ইরাকের রেড লাইন’
https://parstoday.ir/bn/news/iran-i47205-ইরাকের_অখণ্ডতা_রক্ষা_করা_ইরান_তুরস্ক_ও_ইরাকের_রেড_লাইন’
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান বলেছেন, ইরাকের অখণ্ডতা রক্ষা করা ইরান, তুরস্ক ও ইরাকের রেড লাইন। এ কারণে কুর্দিস্তানের গণভোট নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে এই তিন দেশের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে তা অব্যাহত থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৭ ০৫:০৭ Asia/Dhaka
  • আলাউদ্দিন বোরুজেরদি
    আলাউদ্দিন বোরুজেরদি

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান বলেছেন, ইরাকের অখণ্ডতা রক্ষা করা ইরান, তুরস্ক ও ইরাকের রেড লাইন। এ কারণে কুর্দিস্তানের গণভোট নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে এই তিন দেশের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে তা অব্যাহত থাকবে।

ইরাকের কুর্দিস্তানে বিচ্ছিন্নতাকামী গণভোট অনুষ্ঠান পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের এক বৈঠকের পর আলাউদ্দিন বোরুজেরদি এসব কথা জানান। তিনি বলেন, এই কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বোরুজেরদি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থায় কুর্দিস্তানে অনুষ্ঠিত গণভোট মানে না। এ কারণে কুর্দিস্তানের জনগণের পাশাপাশি গোটা ইরাকের জনগণের স্বার্থে যা যা করণীয় ইরান, তুরস্ক ও ইরাক মিলে তা করবে। ”

কুর্দিস্তান স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি

ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলকে দেশটি থেকে বিচ্ছিন্ন করে ফেলার লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর ওই অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানির ব্যক্তিগত উদ্যোগে ওই গণভোট অনুষ্ঠিত হয় যদিও ইরাকের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রতিবেশী তিন দেশ ইরান, তুরস্ক ও সিরিয়া ওই গণভোটের তীব্র বিরোধিতা করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯