সন্ত্রাস বিরোধী অভিযানে বাধা দিতে পারে আমেরিকা এবং ইসরাইল: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i47738-সন্ত্রাস_বিরোধী_অভিযানে_বাধা_দিতে_পারে_আমেরিকা_এবং_ইসরাইল_শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসি’র সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী চলমান অভিযানে ভিত্তিহীন অজুহাত তুলে বাধা দিতে পারে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের সংগ্রামের প্রতি ইরানের সমর্থন ঘোষণা করে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৭ ০৯:১৮ Asia/Dhaka
  • আলী শামখানি (ডানে) এবং সালেহ আল-আউরি
    আলী শামখানি (ডানে) এবং সালেহ আল-আউরি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসি’র সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী চলমান অভিযানে ভিত্তিহীন অজুহাত তুলে বাধা দিতে পারে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের সংগ্রামের প্রতি ইরানের সমর্থন ঘোষণা করে এ কথা বলেন তিনি।

হামাস সদস্যের কুচকাওয়াজের ফাইল ছবি

তেহরানে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ প্রধান সালেহ আল-আউরির সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের জনগণ এবং সরকার সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে নিয়োজিত রয়েছে। লড়াইয়ে মধ্যপ্রাচ্যের জনগণ এবং সরকারের দিকে ভারসাম্য ঝুঁকে পড়ায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল আতংকিত বোধ করছে বলেও জানান তিনি।

আঞ্চলিক ভাবে ইরানের প্রভাব বিস্তারের ভিত্তিহীন অভিযোগ তুলে তারা সন্ত্রাসবাদী বিরোধী লড়াইয়ের পথ আটকে দিতে চাচ্ছে বলেও জানান তিনি।

আলী শামাখানি আরো বলেন, বিপ্লবী এবং ইসলামী নীতির আওতায় ইরান সবসময়ই ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে আসেছে। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখাই হলো প্রতিরোধ সংগ্রামে জড়িত জোটের অপরিবর্তনীয় এবং প্রধান কৌশল।#

পার্সটুডে/মূসা রেজা/২২