ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে: আবার নিশ্চিত করল আইএইএ
https://parstoday.ir/bn/news/iran-i48233-ইরান_পরমাণু_সমঝোতা_মেনে_চলছে_আবার_নিশ্চিত_করল_আইএইএ
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ইরানের আবারো ভূঁয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো। পরমাণু সমঝোতা বানচালের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে আন্তর্জাতিক সমাজ যখন উদ্বিগ্ন তখন তিনি ইরানকে প্রশংসায় ভাসালেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৭ ১৩:২১ Asia/Dhaka
  • ওয়াশিংটন সম্মেলনে ইউকিয়া আমানো বক্তব্য রাখছেন
    ওয়াশিংটন সম্মেলনে ইউকিয়া আমানো বক্তব্য রাখছেন

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ইরানের আবারো ভূঁয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো। পরমাণু সমঝোতা বানচালের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে আন্তর্জাতিক সমাজ যখন উদ্বিগ্ন তখন তিনি ইরানকে প্রশংসায় ভাসালেন।

গতকাল (সোমবার) ওয়াশিংটনে অনুষ্ঠিত পরমাণু জ্বালানী বিষয়ক একটি সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় আমানো বলেন, "পরমাণু সমঝোতা বাস্তবায়নের দুই বছর পার হয়েছে। আমি অত্যন্ত দৃঢ়ভাবেই প্রত্যয়ন করতে চাই যে, পরমাণু সমঝোতার অধীনে ধারাগুলো মেনে চলার বিষয়ে ইরান যেসব অঙ্গীকার ব্যক্ত করেছিল তা দেশটি পালন করে যাচ্ছে।"

তেহরানে ইউকিয়া আমানোর সাথে আলী আকবর সালেহীর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 

তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের দায়িত্ব আইএইএ'কে দেয়া হয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদই এ দায়িত্ব দিয়েছে। তিনি আরো বলেন, "পরমাণু বিষয়ে পর্যবেক্ষণ সংস্থাটি ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার কোনো পক্ষ না। তবে এটি সঠিকভাবে বাস্তবায়নে আমরা গুরুত্বপূর্ণ পালন করে আসছি।"  

এছাড়া, পরমাণু সমঝোতার অধীনে আরো স্বচ্ছ পদক্ষেপ নেয়ার পাশাপাশি আইএইএ'র পর্যবেক্ষণ কর্মকর্তারা যাতে তেহরানের পরমাণু স্থাপনাগুলো আরো বেশিমাত্রায় পরিদর্শনের সুযোগ পায় সে ব্যাপারে ইরান সম্মত হয়েছে বলেও জানান আমানো।

এছাড়া, ইউকিয়া আমানো তার  সাম্প্রতিক  ইরান সফরের অভিজ্ঞতার কথাও ওই সম্মেলনে বর্ণনা করেন। পরমাণু সমঝোতা বিষয়ে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং ইরানের আণবিক শক্তিসংস্থার প্রধান আলী আকবর সালেহীর সঙ্গে বৈঠক করেন। #  

পার্সটুডে/বাবুল আখতার/৭