ইরানে পালিত হচ্ছে ইমাম হোসেইন (আ)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী
https://parstoday.ir/bn/news/iran-i48279-ইরানে_পালিত_হচ্ছে_ইমাম_হোসেইন_(আ)’র_শাহাদাতের_চেহলাম_বার্ষিকী
শোকাবহ পরিবেশে ইরানে পালিত হচ্ছে মহানবী হযরত মুহাম্মাদ (সা)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেইন (আ)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী। বেহেশতে যুবকদের সর্দার ইমাম হোসেইনের শাহাদাতের চেহলাম বার্ষিকী আরবি ভাষায় 'আরবাইন' নামে পরিচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০১৭ ০৯:৩৮ Asia/Dhaka
  • ইমাম হোসেইন (আ)'র শাহাদাতের চেহলামে অংশ নেয়া লোকজন
    ইমাম হোসেইন (আ)'র শাহাদাতের চেহলামে অংশ নেয়া লোকজন

শোকাবহ পরিবেশে ইরানে পালিত হচ্ছে মহানবী হযরত মুহাম্মাদ (সা)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেইন (আ)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী। বেহেশতে যুবকদের সর্দার ইমাম হোসেইনের শাহাদাতের চেহলাম বার্ষিকী আরবি ভাষায় 'আরবাইন' নামে পরিচিত।

চেহলাম বার্ষিকীতে যোগ দিতে এরইমধ্যে ইরান থেকে লাখ লাখ মুসলমান ইরাকের কারবালা শহরে গেছেন। সেখানেই হযরত ইমাম হোসেইনের মাজার রয়েছে। চন্দ্রমাসের হিসাব অনুসারে ইরাকে আগামীকাল চেহলাম বার্ষিকী পালিত হবে। ইসলাম রক্ষা সংগ্রামে সপ্তম শতাব্দিতে মুয়াবিয়াপুত্র পাপিষ্ট ইয়াজিদের বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শহীদ হন ইমাম হোসেইন।

কারবালা অভিমুখে জিয়ারতকারীদের ঢল

কারবালায় ইমাম হোসেইনের চেহলাম বার্ষিকীতে প্রতি বছর কোটি কোটি মুসলমান সমবেত হন যা সারা বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ। ইরানের আরবাইন কমিটির মুখপাত্র শাহরিয়ার হায়দারির দেয়া তথ্য অনুসারে, এ বছর চেহলাম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইরাকে দুই কোটি ৩০ লাখ মানুষ সমবেত হয়েছেন। এর মধ্যে ইরানে বসবাসকারী ৮০ হাজার আফগান নাগরিক রয়েছেন। ইরাকে বসবাসকারী বহু খ্রিস্টান নাগরিকও ইমাম হোসেইনের শাহাদাতের চেহলাম বার্ষিকীতে যোগ দেন।

ইমাম হোসেইন (আ)'র মাযারে সমবেত জিয়ারতকারী

ইমাম হোসেইনকে শিয়া মুসলমানরা তৃতীয় ইমাম হিসেবে অনুসরণ করে থাকেন। তবে সুন্নি মুসলমানদের মধ্যেও তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯