আমেরিকার দিকে তাকিয়ে থাকা দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে: বোরুজেরদি
https://parstoday.ir/bn/news/iran-i49271-আমেরিকার_দিকে_তাকিয়ে_থাকা_দেশগুলো_ক্ষতিগ্রস্ত_হবে_বোরুজেরদি
আমেরিকার সিদ্ধান্তের অপেক্ষায় থাকা দেশগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজার থেকে ছিটকে পড়বে বলে মন্তব্য করেছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৭ ০৪:২৪ Asia/Dhaka
  • নর্বার্ট অ্যাবরিস্কির সঙ্গে বৈঠকে আলাউদ্দিন বোরুজেরদি
    নর্বার্ট অ্যাবরিস্কির সঙ্গে বৈঠকে আলাউদ্দিন বোরুজেরদি

আমেরিকার সিদ্ধান্তের অপেক্ষায় থাকা দেশগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজার থেকে ছিটকে পড়বে বলে মন্তব্য করেছে তেহরান।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি তেহরান সফররত পোল্যান্ডের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন।

ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক অবস্থানের প্রতিবাদ জানিয়ে ইউরোপীয় দেশগুলো যে বক্তব্য দিয়েছে সে কথা উল্লেখ করে বোরুজেরদি বলেন, উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা বাড়ানো ছাড়া ট্রাম্প আর কোনো কিছু করতে শেখেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের এই সিনিয়র সংসদ সদস্য পোল্যান্ডের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার অনেক সুযোগ রয়েছে।

সাক্ষাতে পোল্যান্ডের সংসদীয় প্রতিনিধিদলের নেতা নর্বার্ট অ্যাবরিস্কি বলেন, তার দেশ ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী। তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পরমাণু সমঝোতা ইরানের সঙ্গে পোল্যান্ডের সহযোগিতা বিস্তারের উপযুক্ত সুযোগ তৈরি করে দিয়েছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করার অধিকার কোনো দেশের নেই।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩