জাপানের পানিসীমার দিকে ভেসে চলেছে জ্বলন্ত ইরানি ট্যাংকার
https://parstoday.ir/bn/news/iran-i51217-জাপানের_পানিসীমার_দিকে_ভেসে_চলেছে_জ্বলন্ত_ইরানি_ট্যাংকার
চীনের সাংহাই বন্দরের কাছে দুর্ঘটনায় পড়া ইরানের জ্বলন্ত তেল ট্যাংকার জাপানের পানিসীমায় দিকে ভেসে চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১২, ২০১৮ ১৩:৩১ Asia/Dhaka
  • জাপানের পানিসীমার দিকে ভেসে চলেছে জ্বলন্ত ইরানি ট্যাংকার

চীনের সাংহাই বন্দরের কাছে দুর্ঘটনায় পড়া ইরানের জ্বলন্ত তেল ট্যাংকার জাপানের পানিসীমায় দিকে ভেসে চলছে।

গত দুইদিনে জাহাজটি প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে ভেসে গেছে। এদিকে জাপানের উপকূল রক্ষীরা জানিয়েছে, গতকাল দুপুরে এটি উত্তরপশ্চিমের আমামি ওশিমা দ্বীপের সোকোজাকি এলাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে ছিল। এটি রিউকিউ দ্বীপপুঞ্চের একটি দ্বীপ এবং  ওকিনওয়াও এ দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত।  

গত শনিবার ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির এ তেলবাহী জাহাজটি দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে হংকংয়ের পতাকাবাহী সিএফ ক্রিস্টাল কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে এবং ইরানি জাহাজটিতে আগুন ধরে যায়। সাংহাই বন্দর থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে এক লাখ ৩৬ হাজার টন তেল ছিল। এতে একমাস ধরে আগুন জ্বলবে বলে এর আগের খবর বলা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১২