ইরান: বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দেয়ার প্রধান উৎস সৌদি আরব
https://parstoday.ir/bn/news/iran-i54794-ইরান_বিশ্বে_সন্ত্রাস_ছড়িয়ে_দেয়ার_প্রধান_উৎস_সৌদি_আরব
ইরান বলেছে, মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, উগ্রবাদ ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার প্রধান উৎস সৌদি আরব। আমেরিকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তেহরান এ মন্তব্য করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০১৮ ০৪:৪৮ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

ইরান বলেছে, মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, উগ্রবাদ ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার প্রধান উৎস সৌদি আরব। আমেরিকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তেহরান এ মন্তব্য করেছে।

জুবায়ের বৃহস্পতিবার ব্রুকিংস ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে সন্ত্রাস বিরোধী যুদ্ধের অন্যতম কর্ণধার ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করে দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে। তিনি ইয়েমেনে গত তিন বছরের ভয়াবহ সৌদি আগ্রাসনের কথাটি চেপে গিয়ে দাবি করেন, একমাত্র রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান করা সম্ভব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে বরাবরের মতো কপট, বাস্তবতা বিবর্জিত ও প্রকৃত সত্য আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন। তিনি বলেন, সৌদি কর্মকর্তারা এর আগেও এ ধরনের ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

কাসেমি বলেন, আদেল আল-জুবায়ের এমন সময় ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের দাবি জানালেন যখন গত তিন বছর ধরে ইরানের একই ধরনের দাবির জবাব বোমা ও আগুন দিয়ে দিয়েছে সৌদি আরব। রিয়াদের ভয়াবহ আগ্রাসনে ইয়েমেন বর্তমানে বধ্যভূমিতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ছাড়া, এমন সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানকে সন্ত্রাসাবাদে সমর্থনের জন্য অভিযুক্ত করলেন যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সিরিয়া ও ইরাক সরকারের অনুরোধে সাড়া দিয়ে ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করছে তেহরান।

কাসেমি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানের এ নীতি অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪