ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আমেরিকা আফসোস করবে: জাহাঙ্গিরি
-
বক্তব্য রাখছেন জাহাঙ্গিরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব মিলে ইরানের অর্থনৈতিক উন্নয়ন থামিয়ে দিতে চাইছে। কিন্তু তারা ব্যর্থ হবে। আজ (রোববার) তেহরানে জাতীয় শিল্প ও খনিজ সম্পদ দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসহাক জাহাঙ্গিরি আরও বলেছেন, আমেরিকা ইরানের তেল বিক্রি বন্ধ এবং ইরানি রপ্তানিকারকদের জন্য সমস্যা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে ইসলামি ইরান এসব ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, ইরান সরকার এমন সব পদক্ষেপ নিচ্ছে যাতে মার্কিন সরকার ইরানের তেল বিক্রিতে বাধা সৃষ্টির জন্য আফসোস করতে বাধ্য হয়।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও ইরানি ব্যবসায়ীদের জন্য সমস্যা সৃষ্টি করছে বলে তিনি জানান।
গত ৮ মে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেছে। এরপরই আগামী নভেম্বরের মধ্যে ইরান থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দেওয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১