আইএইএ'র বিরুদ্ধে বিক্ষোভ করল ইরানের ছাত্ররা
ইরানের ছাত্ররা আজ(রোববার) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র বিরুদ্ধে বিক্ষোভ করেছে। জাতিসংঘ পরমাণু সংস্থাটি ইরানের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রটি পরিদর্শনের যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে এ বিক্ষোভ হয়েছে।
তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় বা এসবিইউ'র প্রধান বিক্ষোভকারী ছাত্ররা সমবেত হয়। এ সময়ে গত এক দশকে ইরানের গুপ্তহত্যার শিকার পরমাণু বিজ্ঞানীদের ছবিও কোনো কোনো বিক্ষোভকারী বহন করছিল।
এসবিইউ'র প্রধান চত্বর হতে এ বিক্ষোভের শুরু হয় পরে পরমাণু প্রকৌশল বিভাগের বিক্ষোভ শোভাযাত্রাটি যায়। এদিকে একই ধরণের বিক্ষোভ হয়েছে তেহরানে অবস্থিত শরিফ প্রযুক্ত বিশ্ববিদ্যালয়। এটিকে ইরানের সবচেয়ে অভিজাত বিশ্ববিদ্যালয় গণ্য করা হয়। বিক্ষোভকারী ছাত্ররা পরে সেখানে প্রতীকী মানববন্ধন করেছে। আইএইএ'র পরিদর্শন প্রতিহত করার জন্য ইরানের কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানানো হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৯