এনপিটিতে যোগ দিতে ইসরাইলকে চাপ দিতে হবে: ইরান
-
কাজেম গরিবাবাদী
পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যোগ দিতে এবং তা মেনে চলতে বাধ্য করার জন্য বিশ্ব সম্পদ্রায়কে অবশ্যই ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী গতকাল (বৃহস্পতিবার) সংস্থার ৬২তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি আনার এটাই হচ্ছে একমাত্র পথ।
কাজেম গরিবাবাদী ইসরাইলের পরমাণু অস্ত্র ও এ অঞ্চলের দেশগুলোর প্রতি তেল আবিবের হুমকির কথা উল্লেখ করে বলেন, জরুরি ভিত্তিতে এনপিটি-তে যোগ দেয়ার জন্য অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ইসরাইলের চাপের কাছে আত্মসমর্পণ এবং ইসরাইলের বিপজ্জনক পরমাণু তৎপরতার ওপর নজরদারি না করার জন্য তিনি আইএইএ’র সমালোচনাও করেন।
গরিবাবাদী বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ হচ্ছে আইএইএ’র অন্যতম প্রধান লক্ষ্য কিন্তু তা কার্যকরে গত ৫০ বছরে সংস্থাটি কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয় নি।#
পার্সটুডে/এসআইবি/২১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন