ইসরাইলি সাইবার হামলা রুখে দিয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i65589-ইসরাইলি_সাইবার_হামলা_রুখে_দিয়েছে_ইরান
ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে চালানো সাইবার হামলা নস্যাৎ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের যোগাযোগ স্থাপনা লক্ষ্য করে ইসরাইল ওই হামলা চালিয়েছিল। এ ধরনের শত্রুতামূলক কাজের জন্য আন্তর্জাতিক উপায়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে ইরান ঘোষণা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৮ ১৪:০৬ Asia/Dhaka
  • সাইবার হামলার প্রতীকি ছবি
    সাইবার হামলার প্রতীকি ছবি

ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে চালানো সাইবার হামলা নস্যাৎ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের যোগাযোগ স্থাপনা লক্ষ্য করে ইসরাইল ওই হামলা চালিয়েছিল। এ ধরনের শত্রুতামূলক কাজের জন্য আন্তর্জাতিক উপায়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে ইরান ঘোষণা করেছে।

ইরানের টেলিকমিউনিকেশন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ ফতেহি আজ (সোমবার) এক টুইটার পোস্টে বলেছেন, “দখলদার সরকার” ইসলামি প্রজাতন্ত্র ইরানের যোগাযোগ স্থাপনার বিরুদ্ধে বার বার সাইবার হামলার চেষ্টা করেছে। তবে সব হামলাই সফলতার সঙ্গে নস্যাৎ করা হয়েছে। তিনি দখলদার সরকার বলতে ইহুদিবাদী ইসরাইলকে বুঝিয়েছেন।

ইরানের পরমাণু স্থাপনায় স্টুক্সনেট ভাইরাসের মাধ্যমে হামলা-প্রচেষ্টার কথা উল্লেখ করে ফতেহি বলেন, এ ধরনের হামলা মোকাবেলা করা ইরানি বিশেষজ্ঞদের জন্য খুব সাধারণ ব্যাপার।  

আজকের হামলা নস্যাৎ করায় ইরানি বিশেষজ্ঞদের ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও যোগাযোগমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আযারি জাহরোমি।#

পার্সটুডে/এসআইবি/৫