তুরস্ক সফরে ইরানের প্রেসিডেন্ট; অর্থনৈতিক সহযোগিতাই মূল ইস্যু
https://parstoday.ir/bn/news/iran-i66716-তুরস্ক_সফরে_ইরানের_প্রেসিডেন্ট_অর্থনৈতিক_সহযোগিতাই_মূল_ইস্যু
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দুদিনের সফরে আজ (বৃহস্পতিবার) তুরস্কে গেছেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। প্রেসিডেন্ট রুহানির সঙ্গে উঁচু পর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৮ ১৩:৫৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট হাসান রুহানিকে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
    প্রেসিডেন্ট হাসান রুহানিকে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দুদিনের সফরে আজ (বৃহস্পতিবার) তুরস্কে গেছেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। প্রেসিডেন্ট রুহানির সঙ্গে উঁচু পর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে।

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, দু দিনের সফরে প্রেসিডেন্ট হাসান রুহানি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানসহ দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করবেন। এসব বৈঠকে ইরান ও তুরস্কের মধ্যে নানা ইস্যুতে বিশেষ করে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া, এ সফরে প্রেসিডেন্ট রুহানি ইরান-তুরস্ক কৌশলগত সহযোগিতা বিষয়ক উচ্চ পরিষদের ৫ম সভায় অংশ নেবেন।  

তুরস্ক সপরে গেছেন ইরানের প্রেসিডেন্ট

তুরস্ক সফরে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ এবং অর্থমন্ত্রী ফরহাদ দেজপাসান্দ।

দুদিনের এ সফরের সময় তেহরান ও আংকারা অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি সই করবে বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০