মার্কিন নিষেধাজ্ঞা সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে: জালিলি
https://parstoday.ir/bn/news/iran-i70592-মার্কিন_নিষেধাজ্ঞা_সর্বাত্মক_যুদ্ধের_পরিস্থিতি_তৈরি_করেছে_জালিলি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি বলেছেন, মার্কিন কর্মকর্তারা যুদ্ধ চান না বলে দাবি করলেও তাদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সাঈদ জালিলি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক। সম্প্রতি তিনি রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২২, ২০১৯ ০৫:১১ Asia/Dhaka
  • সাঈদ জালিলি
    সাঈদ জালিলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি বলেছেন, মার্কিন কর্মকর্তারা যুদ্ধ চান না বলে দাবি করলেও তাদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সাঈদ জালিলি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক। সম্প্রতি তিনি রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।

জালিলি বলেন, শত্রুরা বলছেন তারা যুদ্ধ করতে চান না বরং ইরানের সঙ্গে সংলাপ চান কিন্তু তাদেরকে বুঝতে হবে যে, ইরানের বিরুদ্ধে যেকোনো নিষেধাজ্ঞা আরোপকে তেহরান যুদ্ধ বলে বিবেচনা করে। তিনি সুস্পষ্ট করে বলেন, এর কোনো একটি পদক্ষেপ বিনা জবাবে পার পাবে না।

সাঈদ জালিলি বলেন, “আমেরিকার কোনো কোনো কর্মকর্তা নিষেধাজ্ঞা বাড়ানোর কথা বলেন এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ঘোষণা দেন। এগুলো কী ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ নয়?”

সাবেক এ পরমাণু আলোচক বলেন, “ইরান গঠনমূলক আলোচনা চায়। আমেরিকার বাড়তি চাপের কাছে ইরান কখনো মাথানত করবে না। তেহরান তার অধিকার, স্বার্থ ও মূল্যবোধ রক্ষা করবে।”#

পার্সটুডে/এসআইবি/২২