যারা চাপিয়ে দিতে চায় তাদের সঙ্গে আলোচনা করে না ইরান: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i70879-যারা_চাপিয়ে_দিতে_চায়_তাদের_সঙ্গে_আলোচনা_করে_না_ইরান_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান কখনোই বলদর্পী শক্তির কাছে মাথানত করবে না। তিনি আরও বলেন, ইরান যুক্তি ও আলোচনার পক্ষে। তবে ইরান কেবল তাদের সঙ্গেই আলোচনা করে যারা পারস্পরিক সম্মানে বিশ্বাসী এবং আলোচনার জন্য নির্দেশ জারি করে না।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
জুন ০২, ২০১৯ ০১:৫৯ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান কখনোই বলদর্পী শক্তির কাছে মাথানত করবে না। তিনি আরও বলেন, ইরান যুক্তি ও আলোচনার পক্ষে। তবে ইরান কেবল তাদের সঙ্গেই আলোচনা করে যারা পারস্পরিক সম্মানে বিশ্বাসী এবং আলোচনার জন্য নির্দেশ জারি করে না।

গতরাতে (শনিবার রাতে) রাজধানী তেহরানে ইরানের ক্রীড়াবিদদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইরানের ওপর মার্কিন চাপ ও নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, মার্কিন সরকার ভুল হিসেব-নিকেশ করেছিল।তারা ভেবেছিল চাপ দিয়ে কয়েক মাসের মধ্যে ইরানকে কাবু করে ফেলা যাবে। কিন্তু ইরানিদের দৃঢ়তা ও প্রতিরোধের কারণে শত্রুরাই আস্তে আস্তে পিছু হটেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা আমাদেরকে কাবু করতে পারবে না এবং শত্রুদের বিরুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত।

ট্রাম্প

বহু বছরের আলোচনার সফল ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যায় গত বছরের ৮ মে। এরপর থেকে ইরানের ওপর নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ শুরু করে ট্রাম্প প্রশাসন। তবে গোটা বিশ্বেই ট্রাম্পের এই পদক্ষেপ সমালোচিত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।