আমেরিকার সামান্যতম সামরিক পদক্ষেপে গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71066-আমেরিকার_সামান্যতম_সামরিক_পদক্ষেপে_গোটা_মধ্যপ্রাচ্য_জ্বলবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা সামান্যতম সামরিক পদক্ষেপ নিলেও মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে এবং ইহুদিবাদী ইসরাইলসহ সব মার্কিন মিত্র ও মার্কিন স্বার্থ পুরোপুরি ধ্বংস হবে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
জুন ০৯, ২০১৯ ০৯:১০ Asia/Dhaka
  • আমেরিকার সামান্যতম সামরিক পদক্ষেপে গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা সামান্যতম সামরিক পদক্ষেপ নিলেও মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে এবং ইহুদিবাদী ইসরাইলসহ সব মার্কিন মিত্র ও মার্কিন স্বার্থ পুরোপুরি ধ্বংস হবে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমেরিকা ইসলামী ইরানের উন্নয়নের বিরোধী এবং পারস্য উপসাগরের উত্তরে কোন বৃহৎ স্বাধীন শক্তির অস্তিত্বকে তারা মানতে চায় না। তিনি বলেন, ইসলামী বিপ্লবের প্রথম থেকেই ইরানের সঙ্গে চরম শত্রুতা শুরু করে আমেরিকা। এ কারণে তারা যুদ্ধ, হত্যা এবং সামরিক অভ্যুত্থানের মতো নানা কঠিন ষড়যন্ত্র চালাতে থাকে। কিন্তু আমরা প্রতিরোধের মাধ্যমে তাদের চাপ ও হুমকিকে প্রতিরক্ষা ও রাজনৈতিক শক্তিতে পরিণত করেছি।

তিনি আরো বলেন, আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করবে না, কারণ ইরান সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। তারা ইরানের প্রতিরক্ষা শক্তির সম্পর্কে ভালো করেই জানে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানি জাতি নজিরবিহীন নিরাপত্তার অধিকারী।

মোহসেন রেজায়ি আরো বলেন, পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি এবং যুদ্ধের হুমকি হচ্ছে তাদের পক্ষ থেকে এ ধরণের মহড়া। তারা প্রকৃতপক্ষে সংঘাত চায় না। একারণে মার্কিনীরা এখন ইরান থেকে অনেক দূরে অবস্থান করছে যাতে অনাকাঙ্ক্ষিত সংঘাতের মোকাবেলা করতে না হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।