'ওমানের মাধ্যমে ট্রাম্পের কোনও বার্তা পায় নি ইরান'
https://parstoday.ir/bn/news/iran-i71390-'ওমানের_মাধ্যমে_ট্রাম্পের_কোনও_বার্তা_পায়_নি_ইরান'
ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও বার্তা পায় নি ইরান। আজ(শুক্রবার) এ কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের মুখপাত্র কাভিয়ান খোসরাভি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২১, ২০১৯ ১৫:৫৪ Asia/Dhaka
  • কাভিয়ান খোসরাভি
    কাভিয়ান খোসরাভি

ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও বার্তা পায় নি ইরান। আজ(শুক্রবার) এ কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের মুখপাত্র কাভিয়ান খোসরাভি।

তিনি ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবিকে পরিস্কার ভাষায় বলেন, ওমানের মাধ্যমে আমেরিকা কোনও বার্তা ইরানকে পাঠায় নি। এ ধরণের বার্তা পাঠানোর বিষয়ে যে সব খবর প্রচারিত হয়েছে তা সত্য নয় বলেও জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প

এর আগে রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক কথিত ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে একটি খবর দিয়েছিল। এতে দাবি করা হয়েছিল যে, ইরানের মার্কিন হামলা আসন্ন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এ বার্তা ইরান পেয়েছে। তবে বার্তায় আরও বলা হয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে কোনও যুদ্ধ চায় না তাই অনেক বিষয়ে আলোচনা করতে চায়।

ইরানে সামরিক হামলার নির্দেশ দিয়ে পরে তা তড়িঘড়ি ট্রাম্প বাতিল করেছেন বলে মার্কিন দৈনিক দৈনিক নিউ ইয়র্কে টাইমসের খবর প্রচারিত হওয়ার পরই ট্রাম্পের বার্তা সংক্রান্ত খবর প্রচার করেছিল রয়টার্স।#

পার্সটুডে/মূসা রেজা/২১